WorkSMART Consulting: Country Partner of SHRM in Bangladesh

  • Home
  • About Us
  • SHRM
    • SHRM Certification
    • SHRM FAQ
    • SHRM Articles
    • SHRM Handbooks
  • Services
    • Executive Search
    • Organizational Consulting
    • Military Veteran Placement
    • Training & Leadership Development
  • Knowledge Hub
    • WorkSMART Blog
    • WorkSMART Webinar
    • Training & Events
    • Gallery
  • Contact Us

দীর্ঘতম সৈকত কক্সবাজার এবং আমাদের পর্যটন শিল্প সমাচার ॥

Sunday, 05 October 2025 / Published in Employer Branding

দীর্ঘতম সৈকত কক্সবাজার এবং আমাদের পর্যটন শিল্প সমাচার ॥

ইসতিয়াক আহমেদ তাহের

কয়েকদিন আগে একটি দৈনিক পত্রিকার একটি শিরোনামে হঠাৎ আমার চোখ আটকে গেল, “বিশ্বের দীর্ঘতম সৈকত, তবু বিদেশীদের আগ্রহ নেই ।” শিরোনামটি দেখেই আমার মনে হল, ছোটবেলা থেকেই এই কথাটি আমরা শুনে আসছি যে কক্সবাজার বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত । কিন্ত প্রশ্ন হল, এই বিষয়টি আমরা বাংলাদেশিরা ছাড়া আর অন‍্য কেউ জানে কি ? এই কথার সাথেই আবার মনে পড়ে গেল প্রায় দুই দশকের বেশী সময় আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ তে এমবিএ করার সময়ের একটি ছোট্ট স্মৃতির কথা । একদিন মার্কেটিং কোর্সের ক্লাসে আমাদের শ্রদ্ধেয় প্রফেসর একই ধরনের একটি প্রশ্ন করেছিলেন, “ঢাকা ইউনিভার্সিটি যে প্রাচ‍্যের অক্সফোর্ড, এইটা তোমরা ছাড়া আর কে জানে ?” সে প্রশ্নের কোন উত্তর সেদিন ক্লাসের সহপাঠীদের মধ‍্যে আমরা কেউই দিতে পারেনি । যাহউক, ফিরে আসি কক্সবাজার যে দীর্ঘতম সৈকত এই প্রসংগে । আমার মুল প্রশ্ন হল, সি বিচে কেউ কি গজ-ফিতা নিয়ে এর দৈর্ঘ্য প্রস্থ মাপতে যায় ?

বস্তুত, একজন পর্যটক যখন কোন সমুদ্র সৈকত ভ্রমণে যায়, সেখানে মোটা দাগে সে যে জিনিসগুলো প্রত‍্যাশা করে, তা হল পরিস্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ পানি, বিভিন্ন ধরনের আনন্দময় aquatic এ‍্যাকটিভিটিজ, ভীড় বিহীন অবস্থায় পরিবার পরিজন বা বন্ধুদের নিয়ে নিরাপদে সময় কাটানোর জন‍্য যথেষ্ট প্রাইভেসি ইত্যাদি । এর কোনটা কক্সবাজারে আছে ? পানির রং এর বিষয়টা যেহেতু প্রাকৃতিক, সেটা হয়তোবা আমাদের আয়ত্তের বাইরে থাকবে । কিন্ত বাকি বিষয়গুলো তো আমরা ঠিক করতে পারতাম !

এছাড়া বিদেশীদের কথা যদি বলেন, তারা শুধু দিনের বেলাতে এনজয় করেই সন্তষ্ট থাকে না । তাদের চাই একটা vibrant নাইট লাইফ । অর্থাৎ তাদের চাই বার, ক‍্যাসিনো এবং এর সাথে আর যা যা আসে । রাতে স্বচ্ছন্দে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে নিরাপত্তাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ।

এখন প্রশ্ন হল, আমাদের সমাজ ব‍্যবস্থা বা মুল‍্যবোধের সাথে এ ধরনের নাইট-লাইফ যায় কিনা বা তা আমরা আদৌ প্রমোট করতে চাই কিনা ? যদি চাই, তবে তার সাথে সাথে যেসব নতুন সামাজিক সমস‍্যার জন্ম নিবে সেগুলো নিয়ে আমরা ডীল করতে প্রস্তত কিনা ? এ সবই বেশ জটিল প্রশ্ন !

তবে কিছু জিনিষ তো ইচ্ছা এবং সামর্থ থাকলেই করা যায়, যেমন শহরের রাস্তাগুলো আরও চওড়া করা, শহরে এবং বীচে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, উন্নতমানের শপিং মল, এ‍্যামিউজম‍্যান্ট পার্ক তৈরি করা, সৈকতের আশে পাশে যত্রতত্র হোটেল বা রিসোর্ট করতে না দেয়া, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সিবীচ থেকে পার্শ্ববর্তী বিভিন্ন হ‍্যাচারির পাইপ ও অন‍্যান‍্য স্থাপনা অপসারণ ইত্যাদি ।

মুলত আমার মতে এদেশের পর্যটন শিল্পকে প্রমোট করার ক্ষেত্রে আমরা টার্গেট কাস্টমার এবং ব্র‍্যান্ডিং স্ট্র্যাটেজি ঠিক করতে পারি নাই । একসময় আশি-নব্বই এর দশকে আমরা ভেবেছিলাম যে এখানে শুধু বিদেশি পর্যটকরাই আসবে । পর্যটনের হোটেল-মোটেলগুলোতে সব ডলারে মুল‍্য লেখা থাকতো । কিন্ত পরবর্তীতে দেরীতে হলেও আমরা বুঝতে পেরেছি যে দেশীয় পর্যটকরাই আমাদের মুল মার্কেট।  থাইল্যান্ডের মত পর্যটনের জন্য জনপ্রিয় দেশেও মাত্র ত্রিশ ভাগের মত পর্যটক বিদেশি, বাকি সবই সাধারন থাই নাগরিক ।

তাই আমার দেশের লোক যদি স্বচ্ছন্দে কক্সবাজারে ঘুরতে যেতে না পারে, বিদেশিরা কিভাবে সেখানে যাবে ? এটা একটা অদ্ভুত চিন্তা !

আবার আসি দীর্ঘতম সৈকতের বিষয়ে । ধরুন আপনি যখন বলেন যে “মাউন্ট এভারেস্ট” পৃথিবীর “সর্বোচ্চ পর্বত চূড়া”, এর সাথে সাথেই একে জয় করার একটা আকাংখা তৈরী হয় । এবং এই আকাংখা বা এস্পিরেশনই হল এর মুল ইউনিক সেলিং প্রপোজিশন বা ইউএসপি । এবং এই ইউএসপিকে পুঁজি করেই নেপালের মত দেশ মাউন্ট এভারেস্টেকে ব্র‍্যান্ডিং করেছে । এবং এখন একে কেন্দ্র করেই নেপালের বিশাল ট‍্যুরিজম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে ।

কিন্ত এর বিপরীতে আমরা তো শুধু “দীর্ঘতম সৈকত” বলেই খালাস । এই কথাটির সাথে আমরা কোন এস্পিরেশন বা উএসপিকে যুক্ত করতে পারি নাই । ফলে কক্সবাজারের ক্ষেত্রে “দীর্ঘতম সমুদ্র সৈকত” একটি কথার কথা হয়ে পড়ে রয়েছে মাত্র । আমরা তো এর সাথে কোন ফান এ‍্যাকটিভিটি বা বড় কোন ইভেন্টকে যুক্ত করতে পারি নাই । ফলে আমরা বাংলাদেশের মানুষ ছাড়া বিশ্বে খুব কম লোকই আছে যে কক্সবাজার সৈকতকে বিশ্বের দীর্ঘতম সৈকত হিসেবে জানে । আর জানলেই বা কি ? শুরুতেই তো বলেছি কেউ গজ ফিতা নিয়ে সীবিচ মাপতে যায় না !

তবে আমাদের কি করা দরকার ছিল ? এই দীর্ঘতম সৈকত বিষয়ে বহির্বিশ্বের মানুষকে জানানোর জন‍্য আমরা বেশ কিছু ইভেন্ট করতে পারতাম, যেমন:

  • বিখ‍্যতা বোস্টন ম‍্যারাথন, লন্ডন ম‍্যারাথনের আদলে আমরা একটা বার্ষিক “আন্তর্জাতিক লংগেস্ট বীচ ম‍্যারাথন” আয়োজন করতে পারি । প্রথমে হয়তোবা এটা এত জনপ্রিয় হবে না । কিন্ত নিয়মিত আয়োজন করে গেলে একসময় ঠিকই এটি একটি মোটামুটি জনপ্রিয় আন্তর্জাতিক এ‍্যাথলেটিক ইভেন্ট হিসেবে স্বীকৃতি পেয়ে যেতে পারে ।
  • সাফ গেমসের মত রিজিওনাল ক্রীড়া প্রতিযোগিতার কয়েকটি ইভেন্ট এখানে করা যেত ।
  • আন্তর্জাতিক লংগেস্ট বীচ ওয়াকাথন আয়োজনে করা যায় ।
  • বীচের পাশে বহু প্রত‍্যাশিত ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম‍্যাচ সহ, এমনকি বিশ্বকাপ ক্রিকেটের কয়েকটি ম‍্যাচও আয়োজন করা যেত ।
  • বিভিন্ন ধরনের আন্তর্জাতিক ফুড ফেস্টিভ্যাল এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা ইত‍্যাদি ।

এসব ইভেন্টের সাথে সাথে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা  বৃদ্ধি সংক্রান্ত ⁠ গ্লোবাল ওয়ার্মিং এবং সাসটেইনিবিলিটি এজেন্ডাকে যোগ করে অনেক ধরনের আন্তর্জাতিক ইভেন্ট করার সুযোগ ছিল ।

মোট কথা, আমাদের পর্যটন শিল্পের ব্র‍্যান্ডিং নিয়ে নতুন করে ভাবার সুযোগ আছে । ভারতের কেরালা যেমন তার ব‍্যাকওয়াটার বা ক‍্যানেল সিস্টেমকে প্রমোট করছে, আমরাও তেমনি আমাদের অসাধারন সুন্দর নদীগুলোর সাথে ভিলেজ ট্যুরিজমকে প‍্যাকেজ করে প্রমোট করার কথা ভাবতে পারি । আমার দৃষ্টিতে বাংলাদেশের সেরা টুরিস্ট এ‍্যাট্রাকশন “সুন্দরবন” কে নতুন ভাবে ব্র‍্যান্ডিং করা যেতে পারে ।

তবে সবার আগে যেটা এনসিউর করতে হবে তা হল “নিরাপদে ভ্রমনের নিশ্চয়তা” ।

পৃথিবীতে খুব কম পর্যটন স্থানই আছে যা কিনা “দীর্ঘতম”, “সর্বোচ্চ”, “একমাত্র” ইত‍্যদি বিশেষনে বিশেষিত । তারপরও যে যার যার Unique Selling Proposition (USP) আইডেন্টিফাই করে নিজেদের একটা সুদৃঢ় অবস্থান তৈরী করে নিয়েছে ।

তবে সবশেষে বলতে চাই, কক্সবাজারকে শুধু “দীর্ঘতম সৈকত” হিসেবে পরিচিত করলেই চলবে না, বরং এটিকে একটি পূর্ণাঙ্গ ব্র্যান্ডে পরিণত করতে হবে। পর্যটকদের আকৃষ্ট করার জন্য আমাদেরকে বৈচিত্র্যময় কার্যক্রম, আন্তর্জাতিক মানসম্পন্ন আয়োজন এবং টেকসই পরিকল্পনার মাধ্যমে এর পরিচিতি বাড়াতে হবে। একই সঙ্গে, স্থানীয় জনগণের স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা নিশ্চিত না করতে পারলে বিদেশিরাও এখানে আসতে আগ্রহী হবে না। তাই প্রয়োজন সঠিক টার্গেট কাস্টমার নির্ধারণ, সমন্বিত ব্র্যান্ডিং কৌশল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। সময় এসেছে কক্সবাজারকে শুধু গর্বের জায়গা নয়, বরং বাংলাদেশের অন্যতম সফল পর্যটন গন্তব্যে রূপান্তর করার।

পেশাগত ভাবে আমি কোন পর্যটন বা ব্র‍্যান্ডিং বিশেষজ্ঞ না । শুধুমাত্র দেশ বিদেশে ব্যক্তিগত যৎসামান্য ভ্রমন অভিজ্ঞতার ভিত্তিতে এই লেখাটি লিখলাম ।


ইসতিয়াক আহমেদ তাহের একজন মানব সম্পদ ও শ্রম আইন বিষয়ক পরামর্শক ।

SHARE:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

OTHER CATEGORIES

  • SHRM Articles
  • Training & Events
    • Latest Events
    • Upcoming Events
  • WorkSMART Blog
    • Career Development
    • Communication & Networking
    • Education
    • Employee Engagement & Retention
    • Employer Branding
    • Global HR Trend
    • HR Analytics
    • HR Technology
    • Learning & Development
    • Performance Management
    • Talent Acquisition
    • Total Rewards
    • Veteran Transition
    • Workforce Management
    • Workplace Culture
  • WorkSMART Webinar

RECENT ARTICLES

  • বাধ্যতামূলক ইন্টার্নশিপ: সম্ভাবনাময় উদ্যোগ, তবে সফল বাস্তবায়নে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা

  • কর্মীর সোশ্যাল মিডিয়া আচরণ: প্রতিষ্ঠানের দায়, ঝুঁকি ও করণীয়

  • Hybrid Workshop: Practical Application of Bangladesh Labor Law & Rules: Case Study Method

  • আরএমজি ফ্যাক্টরি অডিটর: আইনী যোগ্যতা ও জবাবদিহিতার প্রশ্ন

  • Early-Bird Deadline for Next batch of SHRM Certification Prep (online) Course: October 1, 2026

  • Enrollment in Progress for SHRM Certification Prep (Online Course) – SUMMER 2026

OTHER SECTIONS

  • WorkSMART Blog
  • Training & Events
  • WorkSMART Webinar
  • SHRM Articles
  • SHRM Handbooks
TOP
error: Content is Protected !!!
  • Facebook

  • WhatsApp

  • LinkedIn