WorkSMART Consulting: Country Partner of SHRM in Bangladesh

  • Home
  • About Us
  • SHRM
    • SHRM Certification
    • SHRM FAQ
    • SHRM Articles
    • SHRM Handbooks
  • Services
    • Executive Search
    • Organizational Consulting
    • Military Veteran Placement
    • Training & Leadership Development
  • Knowledge Hub
    • WorkSMART Blog
    • WorkSMART Webinar
    • Training & Events
    • Gallery
  • Contact Us

Decoding the Labor Reform Commission’s Report – Way Forward

Wednesday, 24 September 2025 / Published in WorkSMART Webinar

Decoding the Labor Reform Commission’s Report – Way Forward

২০২৪ সালে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিদ্যমান শ্রম আইনসমূহের সমালোচনামূলক পর্যালোচনা এবং প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ প্রদানের জন্য একটি শ্রম আইন সংস্কার কমিশন গঠন করেন। এই কমিশনের লক্ষ্য ছিল বাংলাদেশে শ্রম আইন কাঠামোকে আধুনিক, অন্তর্ভুক্তিমূলক এবং বিভিন্ন শিল্পখাতে শ্রমিক ও নিয়োগকর্তাদের পরিবর্তনশীল বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা। কয়েক মাসব্যাপী বিস্তৃত পরামর্শ, গবেষণা ও আলোচনার পর কমিশন গত এপ্রিল ২০২৫ এ সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিয়েছে, যেখানে তাদের মূল অনুসন্ধান ও সুপারিশসমূহ তুলে ধরা হয়।

এই ওয়েবিনারের উদ্দেশ্য ছিল উক্ত প্রতিবেদনে প্রস্তাবিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলো উপস্থাপন ও বিশ্লেষণ করা। আমরা এই সুপারিশগুলোর ব্যাখ্যা, সম্ভাব্য প্রভাব এবং বাস্তবায়িত হলে বাংলাদেশে শ্রম সম্পর্ক ও কর্মক্ষেত্রের চর্চায় কেমন পরিবর্তন আনতে পারে তা নিয়ে এই ওয়েবিনারে আলোচনা করেছি । একইসাথে, প্রতিবেদনে কোনো গুরুত্বপূর্ণ ক্ষেত্র বা দৃষ্টিভঙ্গি উপেক্ষিত হয়েছে কি না, এবং একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই শ্রম আইন সংস্কার এজেন্ডা নিশ্চিত করতে আর কী কী বিষয় বিবেচনা করা প্রয়োজন, তাও এখানে আলোচিত হয়েছে ।

এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা সম্মানিত দুইজন বক্তাকে আতিথ্য জানিয়েছি:

  • অ্যাডভোকেট এ কে এম নাসিম, সুপরিচিত আইন বিশেষজ্ঞ এবং শ্রম আইন সংস্কার কমিশনের সদস্য
  • মুহাম্মদ হাবিবুর রহমান, সহকারী মহাসচিব (আইন), বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (BEF)

সেশনটি পরিচালনা করেছেন ইশতিয়াক তাহের, লিড কনসালট্যান্ট, WorkSMART Consulting।

আমরা এই সময়োপযোগী আলোচনায় সকল স্টেকহোল্ডার, এইচআর পেশাজীবী, আইন বিশেষজ্ঞ, ট্রেড ইউনিয়ন নেতা, নিয়োগকর্তা এবং নীতিনির্ধারকদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের সবাইকে এই প্রানবন্ত আলোচনাটি উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি ।

আলোচনার ভাষা: বাংলা

SHARE:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

OTHER CATEGORIES

  • SHRM Articles
  • Training & Events
    • Latest Events
    • Upcoming Events
  • WorkSMART Blog
    • Career Development
    • Communication & Networking
    • Education
    • Employee Engagement & Retention
    • Employer Branding
    • Global HR Trend
    • HR Analytics
    • HR Technology
    • Learning & Development
    • Performance Management
    • Talent Acquisition
    • Total Rewards
    • Veteran Transition
    • Workforce Management
    • Workplace Culture
  • WorkSMART Webinar

RECENT ARTICLES

  • বাধ্যতামূলক ইন্টার্নশিপ: সম্ভাবনাময় উদ্যোগ, তবে সফল বাস্তবায়নে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা

  • কর্মীর সোশ্যাল মিডিয়া আচরণ: প্রতিষ্ঠানের দায়, ঝুঁকি ও করণীয়

  • Hybrid Workshop: Practical Application of Bangladesh Labor Law & Rules: Case Study Method

  • আরএমজি ফ্যাক্টরি অডিটর: আইনী যোগ্যতা ও জবাবদিহিতার প্রশ্ন

  • Early-Bird Deadline for Next batch of SHRM Certification Prep (online) Course: October 1, 2026

  • Enrollment in Progress for SHRM Certification Prep (Online Course) – SUMMER 2026

OTHER SECTIONS

  • WorkSMART Blog
  • Training & Events
  • WorkSMART Webinar
  • SHRM Articles
  • SHRM Handbooks
TOP
error: Content is Protected !!!
  • Facebook

  • WhatsApp

  • LinkedIn