ইসতিয়াক আহমেদ তাহের
[বাংলাদেশে একজন এইচআর পেশাজীবীর সফল ক্যারিয়ার গড়তে হলে দুইটি আপাতদৃষ্টিতে বিপরীতমুখী দক্ষতা অর্জন জরুরি – এইচআর ডেটা এ্যানালাইটিক্স ও টেকনোলজি অ্যাডপশন এবং শ্রম আইন বিষয়ে জ্ঞান ও প্রয়োগ। প্রথমটি এইচআরকে তথ্যভিত্তিক, কৌশলগত ও ভবিষ্যতমুখী করে তোলে, আর দ্বিতীয়টি শ্রমঘন অর্থনীতিতে শৃঙ্খলা, শ্রমিক সম্পৃক্ততা ও প্রতিষ্ঠানের স্থায়িত্ব বজায় রাখতে সাহায্য করে। তাই পরিবর্তনশীল কর্পোরেট বাস্তবতায় এই দুই দক্ষতার সমন্বয় একজন এইচআর প্রফেশনালকে প্রতিযোগিতায় এগিয়ে রাখবে এবং তাকে প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য করে তুলবে।]
আপনি কি জানেন যে বাংলাদেশে পেশাগত ক্ষেত্রে একজন এইচআর প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার ডেভেলপ করতে হলে আপনাকে দুইটি প্রায় বিপরীতমুখী দক্ষতা অর্জন করতে হবে ? শুনতে একটু অদ্ভুত মনে হলেও আপনি নিশচয়ই ভাবছেন আমি কেন “বিপরীতমুখী” (dichotomy) শব্দটি ব্যবহার করলাম ? আসুন এ বিষয়টি নিয়ে কিছু সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করি ।
এ দুইটির মধ্যে প্রথম দক্ষতাটি হল এইচআর ডেটা এ্যানালাইটিকস (HR Data Analytics) বা যাকে আমরা পিপল People Analytics ও বলে থাকি । আজকের কর্পোরেট দুনিয়ায় একজন এইচআর পেশাজীবীর জন্য এ্যানালাইটিকস(People Analytics) এবং Technology Adoption এখন আর “থাকলে ভাল, না থাকলেও চলবে” – এ ধরনের কোন হাল্কা ধরনের দক্ষতা নয়, বরং একেবারেই অপরিহার্য একটি দক্ষতা । এই দক্ষতা আপনাকে তথ্য-ভিত্তিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে, এম্প্লয়ি এনগেইজম্যান্ট ও উৎপাদনশীলতা বাড়ায়, ব্যবসার স্ট্র্যাটেজির সাথে এইচআরকে যুক্ত করে এবং প্রতিষ্ঠানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। ফলে এই দক্ষতা অর্জন করতে পারলে আপনি যে কেবল কার্যকরী হয়ে উঠবেন তা নয়, বরং আপনি হবেন স্ট্র্যাটেজিক এবং ফিউচার ওরিয়েন্টেড একজন এইচআর পেশাজীবী।
“People Analytics” Certificate Program
যেমন ধরুন, আপনি একজন রিক্রুটার হিসেবে কাজ করছেন । আপনার কাজে আপনি খুবই পারদর্শী। কিন্ত আপনি যদি বিভিন্ন ডেটা এ্যানালাইটিক্স টুল ব্যবহার করে আপনার প্রতিষ্ঠানের রিক্রুটম্যান্ট-সিলেকশন এবং পারফরম্যান্স ম্যানেজমেন্টকে বিশ্লেষন করে কোন্ পজিশনের জন্য কোন্ ধরনের শিক্ষাগত যোগ্যতা, পুর্বের কাজের দক্ষতা এবং সোশ্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসা কর্মীগন ভাল পারফর্ম করে – এ ধরনের একটি এভিডেন্স বা প্রমান-নির্ভর ট্রেন্ড বা কোরিলেশন এস্টাবলিশ করার মাধ্যমে আপনার প্রতিষ্ঠানের রিক্রুটমেনট প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পারেন, তবে আপনি অবশ্যই আর বাকি দশজন সাধারন রিক্রুটার বা এইচআর পেশাজীবী থেকে ক্যারিয়ারের ক্ষেত্রে এগিয়ে থাকবেন ।
“AI in HR” Certificate Program
একই ভাবে ধরুন, আপনি কোন একটি প্রতিষ্ঠানে ট্যালেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন । এখন আপনি যদি আপানার এইচআরআইএস (HRIS) এ রক্ষিত কর্মীদের প্রোফাইল ডেটা, টার্নওভার ডেটা এবং পারফরম্যান্স ডেটা বিশ্লেষন করে আপনার কোন্ কোন্ দক্ষ কর্মী আগামী তিন মাসের মধ্যে আপনার প্রতিষ্ঠান ছেড়ে চলে যাবার সম্ভাবনা আছে, তার একটা তালিকা প্রস্তত করতে পারেন এবং তাদের সাথে আগে থেকেই ইনফরমাল আলোচনার করে কার্যকরী ব্যবস্থা নেয়ার মাধ্যমে তাদেরকে আপনার প্রতিষ্ঠানে রিটেইন করতে পারেন, তবে অচিরেই সবাই আপনাকে একজন ট্যালেন্ট ম্যানেজমেন্ট সুপারস্টার হিসেবেই জানবেন ।
এখন আসি এর প্রায় বিপরীতমুখী দক্ষতাটি কি ? আমার দৃষ্টিতে তা হল “শ্রম আইন জানা এবং আপনার কর্মক্ষেত্রে এই আইনের প্রয়োগের ব্যপারে পারদর্শী হওয়া !”
এখন আমি বলছি কেন শ্রম আইনের বিষয়ে আপনার পারদর্শী হওয়া প্রয়োজন? প্রথমেই বলে রাখি যে, শ্রম আইন সম্পর্কে অনেক এইচআর পেশাজীবীদের মধ্যেই এক ধরনের নিগেটিভ বা অবহেলাময় ধারনা আছে । তারা মনে করেন যে, এটা এটা “পুরানো এবং অপ্রয়োজনীয় বিষয়” এবং শুধু এ্যাডমিন বা আইআর ম্যানেজার বা কর্পোরেট আইনজীবীদের এ বিষয়ে জানলেই চলবে । কিন্ত খেয়াল রাখবেন, আপনি যত ডেটা এ্যানালাইসই করুন না কেন, আপনি শ্রম আইন বিষয়ক কোন একটি বিষয় সঠিকভাবে ডীল করতে না পারার কারনে আপনার প্রতিষ্ঠানের এমডি বা চেয়ারম্যানকে যদি শ্রম আইন ভঙ্গ করা জনিত মামলায় তাদের মুল্যবান সময় ব্যায় করে শ্রম আদালতে যেয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়, তবে ঐ প্রতিষ্ঠানে আপনার চাকরি যদি খুব একটা দীর্ঘায়িত না হয়, তাতে অবাক হওয়ার মত তেমন কোন কারন থাকবে না ।
এছাড়া আর একটি জিনিষ মনে রাখবেন, বাংলাদেশ মুলত একটি শ্রমঘন বা Blue-Collar Economy । আমরা প্রযুক্তিতে যত উন্নতিই করি না কেন, এদেশের অর্থনীতির জন্য একটা বড় চ্যালেন্জ হল এই বিশাল কর্মক্ষম জনশক্তিকে কর্মরত রাখা । এর অর্থ হল যে, একজন এইচআর পেশাজীবী হিসেবে আপনাকে অবশ্যই বিশাল কর্মীবাহিনী কে এনগেইজ রাখার ব্যাপারে পারদর্শী হতে হবে । এর সাথে সাথে, বিশাল কর্মীবাহিনী থাকলে বিভিন্ন ধরনের শৃংখলার ব্যাতয় ঘটবেই । এবং এক্ষেত্রে আপনাকে শ্রম আইন মোতাবেক পদ্ধতিগতভাবে সঠিক থাকতে হবে । এবং আপনি এই পদ্ধতিগত শুদ্ধতা তখনই অর্জন করতে পারবেন যখন আপনি শ্রম আইন জানবেন এবং এর প্রয়োগের ব্যাপারে পারদর্শী হবেন । অন্যথায় শ্রমিক অসন্তোষ এবং আন্দোলনের কারনে প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হওয়ার সাথে সাথে বিভিন্ন মিডিয়াতে নিগেটিভ পাবলিসিটির কারনে আপনার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়ার পাশাপাশি ব্যবসাও ক্ষতিগ্রস্ত হবে । এবং এমন অবস্থায় প্রতিষ্ঠানের সকলেই, এইচআর পেশাজীবী হিসেবে, আপনার দিকেই তাদের দৃষ্টি নিক্ষেপ করবেন ।
Practical Application of Bangladesh Labor Law & Rules – Case Study Method
এর সাথে যে বিষয়টি যোগ করতে চাই তা হল আপনি যদি সাম্প্রতিক মিডিয়া ফলো করে থাকেন তবে নিশ্চয়ই জানেন যে, আমাদের শ্রম আইনে কিছু বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে । তার মধ্য একটি অন্যতম পরিবর্তন হল, প্রতিষ্ঠানে শ্রমিকদের সংগঠিত হওয়া বা ট্রেড ইউনিয়ন গঠনের প্রক্রিয়া অনেক সহজতর হতে যাচ্ছে । ফলে, সামনের দিনগুলোতে শ্রমিকগন একই প্রতিষ্ঠানে খুব সহজেই একাধিক ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবেন। এর পাশাপাশি বিভিন্ন শ্রমিক সংগঠন এবং মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠানের সক্রিয় প্রচেষ্টার কারনে বর্তমানে সাধারন শ্রমিকগন কর্মস্থলে তাদের অধিকার এবং প্রাপ্যতার বিষয়ে আগের চেয়ে অনেক বেশী সচেতন হয়ে উঠেছেন । তাই আগামী দিনগুলোতে এদেশের এইচআর পেশাজীবীদের ইউনিয়নাইজ্ড কর্ম পরিবেশে শ্রমিকদের সাথে কাজ করতে পারদর্শী হতে হবে । এই ধরনের দক্ষতা রাতারাতি অর্জন করা সম্ভব নয় । এজন্য এইচআর পেশাজীবীদেরক্ প্রথমত, শ্রম আইন জানতে আগ্রহী হতে হবে এবং দ্বিতীয়ত, কর্মক্ষেত্রে এই আইনের সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানের উৎপাদন প্রক্রিয়াকেও সচল রাখতে হবে ।
আশাকরি এখন বুঝতে পেরেছেন যে কেন আমি প্রথমেই এই দুইটি দক্ষতাকে “বিপরীতমুখী” বলেছি ? একদিকে যেমন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নির্ভর প্রযুক্তিকে কাজে লাগিয়ে এইচআর পেশাকে আগামী দশকগুলোর জন্য আরও বেশী যুগোপযোগী, উৎপাদনশীল এবং স্ট্র্যাটেজিক হতে হবে, তেমনিভাবে শ্রম আইনে পারদর্শী হওয়ার মাধ্যমে গত শতকের পঞ্চাশ, ষাট বা সত্তরের দশকে এদেশের পাট বা বস্ত্রকলের কর্মরত এ্যাডমিন বা পার্সোনেল ম্যানেজারদের মত আমাদেরকেও ঐ ট্রেড ইউনিয়নাইজড কর্ম পরিবেশে শান্তি-শ্ংখলা বজায় রেখে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সচেষ্ট হতে হবে ।
অল্প সময়ে এই দ্বৈত-দক্ষতা অর্জন যেমন খুব সহজ কাজ নয়, আবার একেবারে অসম্ভবও নয় । সব সম্ভবের দেশের নামই বাংলাদেশ । তাই আশাকরি একজন এইচআর পেশাজীবী হিসেবে আপনি এই দুইটি বিশেষ স্কিলের প্রয়োজনীয়তার বিষয়টিকে সঠিকভাবে অনুধাবন করবেন এবং আর দেরী না করে এখন থেকেই এই দুইটি বিশেষ দক্ষতা অর্জনে বিশেষভাবে মনোযোগী হবেন ।
ইসতিয়াক আহমেদ তাহের একজন মানব সম্পদ ও শ্রম আইন বিষয়ক পরামর্শক ।
