WorkSMART Consulting: Country Partner of SHRM in Bangladesh

  • Home
  • About Us
  • SHRM
    • SHRM Certification
    • SHRM FAQ
    • SHRM Articles
    • SHRM Handbooks
  • Services
    • Executive Search
    • Organizational Consulting
    • Military Veteran Placement
    • Training & Leadership Development
  • Knowledge Hub
    • WorkSMART Blog
    • WorkSMART Webinar
    • Training & Events
    • Gallery
  • Contact Us

কর্মক্ষেত্রে ইংরেজী ভাষার গুরুত্ব

Tuesday, 08 August 2023 / Published in Career Development, Education, Learning & Development, Workplace Culture, WorkSMART Blog

কর্মক্ষেত্রে ইংরেজী ভাষার গুরুত্ব

ইসতিয়াক আহমেদ তাহের

চলনসই ইংরেজি বলতে না পারলে তা আপনার পেশাগত জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে ?

অল্প কিছুদিন আগের একটি ঘটনা । মধ্যপ্রাচ্য ভিত্তিক আমাদের এক ক্লায়েন্টের বাংলাদেশ অপারেশনসের জন্য কিছু পজিশনে (ইন্জিনিয়ার এবং নন-ইন্জিনিয়ার) রিক্রটমেন্টের কাজ করছিলাম । অনলাইন মিটিং এ কথা বলছিলাম ক্লায়েন্টের এইচ আর ম্যানেজারের সাথে । এক পর্যায়ে সে আমাকে বলল, “তোমাদের candidate রা তো ঠিকমত ইংরেজী বলতে পারে না ।”

কথাটা শুনে আমার মেজাজটা একটু খিঁচড়ে গেল । বললাম,

“তুমি কি ইংরেজীতে পারদর্শিতা খুঁজছ নাকি ভাল ইন্জিনিয়ার খুঁজছ ? এইচ আরে কাজ করতে যেয়ে আমি বহুবার বিদেশীদের সাথে ইনটারভিউ বোর্ডে বসেছি । অধিকাংশ বিদেশীদেরই ধারনা যে candidate ইংরেজীতে ভাল সে কাজেও ভাল । They equate fluency in English with good performance at work, which is completely wrong.”

আমার কথা শুনে সে একটু থতমত খেয়ে আমার বক্তব্যের সাথে একমত পোষন করল । বলল, “দেখ ইসতিয়াক, আমি তোমার কথার সাথে সম্পুর্ণ একমত । কিন্ত এ বিষয়টি তো শুধু তুমি আর আমি বুঝলে চলবে না । বসদের তো এত সময় নাই যে তার দুর্বোধ্য ইংরেজীর অর্থ খুঁজে বের করার জন্য ঘন্টার পর ঘন্টা ধরে ইন্টারভিউ নিবে । দেখা যায়, তারা candidate এর কথা বুঝতে না পারলে ১০/১৫ মিনিটেই অধৈর্য হয়ে যায় এবং তাকে সরাসরি নাকচ করে দেয় ।”

সে আরও বলল,

“আমি তো বলছি না যে candidate দের বৃটিশদের মত ইংরেজী বলতে হবে । কিন্ত তাকে অন্তত ইন্টারভিউ বোর্ডে বোর্ড মেম্বারদের সাথে কথা চালানের মত কিছুটা বেসিক ইংরেজী তো জানতে হবে ।” এ বিষয়ে আর কথা না বাড়িয়ে অন্য প্রসংগে চলে গেলাম ।



বিদেশীদের সাথে যতই তর্ক করি, কিন্ত বাস্তবতা কে অস্বীকার করার কোন উপায় আছে কি ? আপনার জ্ঞান, দক্ষতা এবং অভিজ্ঞতার বিষয়টি যদি অন্তত চলনসই ইংরেজীতে বুঝিয়ে বলতে না পারেন এবং একমাত্র এ কারনেই যদি আপনার একটি ভাল সুযোগ হাতছাড়া হয়ে যায়, তবে এজন্য কাকে দোষ দিবেন ?

অবসর সময় ঘরে বসে টিভিতে ঘন্টার পর ঘন্টা বস্তা পঁচা সিরিয়াল আর মুভি আর টিকটকে বা ফেসবুকে এর রীলের অখাদ্য কনটেন্ট দেখে সময় কাটাবেন আর ভাবছেন আকাশ থেকে ইংরেজী আপনার উপর নাজিল হবে ! আশায় থাকেন !

তাই বলছি, আমাদের প্রানের ভাষা “বাংলা” কে আমার যত ভালবাসিই না কেন, পেশাগত জীবনে উন্নতির ক্ষেত্রে আপনার বা আমার জন্য আপাতত চলনসই ইংরেজী বলতে বা লিখতে না পারার কোন বিকল্প নেই ।

কালের বিবর্তনে হতে পারে এমন কোন এক দিন আসবে যখন আমাদের সাথে কাজ করার জন্য বিদেশীরা গলদঘর্ম হয়ে বাংলা শিখতে বাধ্য হবে । কিন্ত সে দিন এখনও অনেক অনেক দুরে ।

এবং যতদিন তা না হচ্ছে, আপাতত ইংরেজী ভাষাটি ভালভাবে রপ্ত করে নিন । আপনার পেশাগত উন্নতির জন্য এটি অত্যন্ত জরুরী ।

ধন্যবাদ ।

SHARE:

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

OTHER CATEGORIES

  • SHRM Articles
  • Training & Events
    • Latest Events
    • Upcoming Events
  • WorkSMART Blog
    • Career Development
    • Communication & Networking
    • Education
    • Employee Engagement & Retention
    • Employer Branding
    • Global HR Trend
    • HR Analytics
    • HR Technology
    • Learning & Development
    • Performance Management
    • Talent Acquisition
    • Total Rewards
    • Veteran Transition
    • Workforce Management
    • Workplace Culture
  • WorkSMART Webinar

RECENT ARTICLES

  • বাধ্যতামূলক ইন্টার্নশিপ: সম্ভাবনাময় উদ্যোগ, তবে সফল বাস্তবায়নে প্রয়োজন বাস্তবসম্মত পরিকল্পনা

  • কর্মীর সোশ্যাল মিডিয়া আচরণ: প্রতিষ্ঠানের দায়, ঝুঁকি ও করণীয়

  • Hybrid Workshop: Practical Application of Bangladesh Labor Law & Rules: Case Study Method

  • আরএমজি ফ্যাক্টরি অডিটর: আইনী যোগ্যতা ও জবাবদিহিতার প্রশ্ন

  • Early-Bird Deadline for Next batch of SHRM Certification Prep (online) Course: October 1, 2026

  • Enrollment in Progress for SHRM Certification Prep (Online Course) – SUMMER 2026

OTHER SECTIONS

  • WorkSMART Blog
  • Training & Events
  • WorkSMART Webinar
  • SHRM Articles
  • SHRM Handbooks
TOP
error: Content is Protected !!!
  • Facebook

  • WhatsApp

  • LinkedIn